July 9, 2026, 6:17 pm

১২০ টাকায় পুলিশে চাকরি ৫০ জনের

Reporter Name
  • আপডেট Thursday, May 15, 2025
  • 71 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইল জেলায় ১২০ টাকা করে আবেদনের পর প্রাথমিকভাবে পুলিশে চাকরি নিশ্চিত হয়েছে ৫০ জনের।  টাঙ্গাইল পুলিশ লাইনস গ্রিলশেডে ফলাফল প্রকাশ করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় ৫০ জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইলে নারী-পুরুষ মিলে দুই হাজার ৭৭১ জন আবেদন করেন। এর মধ্যে লিখিত পরীক্ষা দেন ৯৩৭ জন। পরে ১৮৬ জন ভাইভা দেন।
ঘাটাইলের ধলাপাড়া এলাকার রাখী সূত্রধর বলেন, ‘পরিবারের পাশে দাঁড়াতে পারব এখন। দেশের সেবা করার সুযোগ পেলাম। খুবই ভালো লাগছে চূড়ান্তভাবে টিকেছি।’
ফয়সাল নামের একজন বলেন, ‘কৃষক পরিবারের সন্তান হয়ে পুলিশে চাকরি পেয়ে খুবই ভালো লাগছে। পরিবারের মুখে হাসি ফোটাব।’ টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এবার কোনো কোটায় নিয়োগ হয়নি। লিখিত ও ভাইভা শেষে ৫০ জনকে চূড়ান্ত করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর