July 9, 2026, 6:16 pm

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এ সরকারের কাছে নিরাপদ নয়: মির্জা আব্বাস

Reporter Name
  • আপডেট Thursday, May 15, 2025
  • 86 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এ সরকারের কাছে নিরাপদ নয়। দেশের ভৌগলিক অখণ্ডতা আজ হুমকিতে। করিডোর দেওয়ার সিদ্ধান্ত দিবেন নির্বাচিত সরকার, আপনারা সিদ্ধান্ত দেওয়ার কেউ না।’ আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি এখন চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই। এ সরকারের সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিএনপির এখনও সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু। এখনও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরেননি, ফিরতে পারেননি। এসময় কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর