July 9, 2026, 8:45 pm

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • আপডেট Monday, May 12, 2025
  • 73 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের ধীরাশ্রম এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রহিমা আক্তার (৬০) আদাবই গ্রামের শহিদ তালুকদারের স্ত্রী।
এলাকাবাসী জানায়, রোববার বিকেল ৫টার দিকে রহিমা তার ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাপের বাড়ি যাওয়ার পথে ধীরাশ্রম এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা রহিমা পড়ে গেলে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর