স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। আজ সোমবার (১২ মে) থেকে দু’দিনব্যাপী এ অলিম্পিয়াড মেলা শুরু হয়।
গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শহরের রাজবাড়ী মাঠে এর উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। মেলায় জুনিয়র (মাধ্যমিক বিদ্যালয়) এবং সিনিয়র (উচ্চ মাধ্যমিক) গ্রুপে বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীরা এবং বিশেষ ফেসবুক গ্রুপ বিভিন্ন বিজ্ঞান ক্লাব থেকে খুদে বিজ্ঞানীরা অংশ নিয়েছে। মেলায় ২২টি স্টলে খুদে বিজ্ঞানীরা তাদের সৃজনশীল ও মেধাভিত্তিক উদ্ভাবিত বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শন করে।