October 9, 2026, 11:25 pm

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, May 11, 2025
  • 110 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাতে রাজধানীর উত্তরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আমাদের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিলো দেলোয়ার হোসেন উত্তরায় অবস্থান করছেন।
দক্ষিণখান ও উত্তরা পশ্চিম থানার যৌথ চেষ্টায় শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে বেশ কয়েকটি হত্যা মামলার আসামি তিনি। এর মধ্যে যে কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার (১১ মে) দেলোয়ার হোসেনকে আদালতে তোলা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর