নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, আপোষহীন নেত্রী, তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড, বড় দেওড়ার গর্বিত সন্তান, বিজয়বাংলা টিভি ও দৈনিক বিজয়বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, পীরজাদা নোয়াব আলী। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন — তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ের এক সাহসী যোদ্ধা। এই গৌরবোজ্জ্বল দিনে তাঁর দৃঢ়চেতা নেতৃত্ব ও ত্যাগ আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে চিরকাল। । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আল্লাহ্ তাঁকে হেফাজত করুন এবং আমাদের মাঝে আরও বহুদিন বাঁচিয়ে রাখুন। জয় হোক গণতন্ত্রের, জয় হোক দেশমাতৃকার।