July 9, 2026, 12:26 pm

মহান মে দিবস উপলক্ষে গাজীপুর মহানগর তাঁতীদলের র‌্যালি ও সমাবেশ

Reporter Name
  • আপডেট Thursday, May 1, 2025
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাঁতীদলের নেতাকর্মীরা এই র‌্যালীতে অংশ নেন। গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারীর নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর সদস্য সচিব তাজউদ্দিন তাজু, বেলায়েত মাস্টার, মো: জাহাঙ্গীর মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী স্বপন, যুগ্ম-আহ্বায়ক আতিকুল্লা মিন্টু, যুগ্ম-আহ্বায়ক মো: উসমান গনি, যুগ্ম-আহ্বায়ক মো: জজ মিয়া, যুগ্ম-আহ্বায়ক মো: সোহেল সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক জুনায়েদ হোসেন মকবুল, যুগ্ম-আহ্বায়ক মো: মাসুদ রানা, সদস্য মো: হাসান চঞ্চল, মো: আলম, শেখ ফরিদ, অহিদ মিয়া, হালিম রিজভী, বদিউর রহমান, মো: রতন মিয়া, মো: আলী হোসেন, মো: শাহিন, মো: আব্দুল মমিন, মেহেদী হাসান রানা, মো: শাহিন ভূঁইয় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে শ্রম অসন্তোষ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সময়মতো বেতন-ভাতা পরিশোধ না করা এবং ত্রিপক্ষীয় চুক্তিগুলো বাস্তবায়ন না করার কারণে কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ বাড়ছে। এতে শ্রমিকদের জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব পড়ছে। অপরদিকে মহানগর তাঁতীদলের হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে যোগ দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর