October 12, 2026, 10:29 am

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

Reporter Name
  • আপডেট Wednesday, April 30, 2025
  • 121 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার ভাদাইল ও পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ইব্রাহিম (১৮), নাজমুল খান (১৮), ইসমাইল হোসেন রনি (১৮), তুষার মিয়া (১৮) ইব্রাহিম (১৮) ও আবদুল্লাহ নয়ন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, আশুলিয়ার শ্রীপুরে সম্প্রতি আটককৃতদের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। পরে তাদের চিহ্নিত করে আজ রাতে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর