July 9, 2026, 7:28 am

ছাত্রদলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ

Reporter Name
  • আপডেট Tuesday, April 29, 2025
  • 77 জন দেখেছে

মো: জাফর আলী:: ছাত্রদলের অভ্যন্তরে অনুপ্রবেশকারী ও গোপন সংগঠনের সদস্যদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। একইসঙ্গে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে টঙ্গী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক কর্মীসভায় এসব নির্দেশনা দেন নেতারা। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের ন্যায় গাজীপুর মহানগর ছাত্রদলও প্রতিটি কলেজে কর্মীসভা করছে। এরই অংশ হিসেবে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জানান, শুধুমাত্র দীর্ঘদিন ধরে ছাত্রদলের সঙ্গে যুক্ত, পরীক্ষিত এবং ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে রাখা হবে। সদ্য যুক্ত হওয়া কেউ কমিটিতে থাকবেন না, তবে তাঁদের প্রতি শুভকামনা জানানো হয়। একইসঙ্গে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। সভায় আরও বলা হয়, সংগঠনের ঐক্য বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রমে গতি আনা এবং বিতর্কিত কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত রাখতেই এ ধরনের কর্মীসভা আয়োজন করা হচ্ছে।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন ও দপ্তর সম্পাদক বোরহান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর