July 9, 2026, 8:22 pm

টাঙ্গাইলের ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

Reporter Name
  • আপডেট Monday, April 21, 2025
  • 73 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হারুন মিয়া উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। পুলিশের দাবি, হারুন চিহ্নিত মাদক কারবারি। তার বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন খবরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে আনা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর