August 25, 2026, 8:13 am

টঙ্গীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১জন নিহত

Reporter Name
  • আপডেট Monday, April 21, 2025
  • 154 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে টঙ্গী-কামারপাড়া সংযোগ সড়কের পানির ট্যাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। নিহত আলমগীর পিরোজপুর জেলার নাজিরপুর থানার বাসিন্দা।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি গাছবোঝাই ট্রাক ও একটি বালুবাহী ড্রাম ট্রাক কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড অভিমুখে আসছিল। পরে পানির ট্যাংকি এলাকায় পৌঁছলে বালুবাহী ড্রাম ট্রাকটি গাছবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে গাছবোঝাই ট্রাকের ওপর থাকা আলমগীর ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় ড্রাম ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর