August 25, 2026, 8:13 am

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Monday, April 21, 2025
  • 124 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। সোমবার (২১ এপ্রিল) ঢাকা সেনানিবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। বৈঠকে তিনি শান্তিরক্ষা মিশনে মোতায়েনের পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এ মোতায়েন সেনাসদস্যদের কর্মকাণ্ড ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা। সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার দৃঢ় থাকবে বলে জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর