July 9, 2026, 5:40 pm

টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name
  • আপডেট Monday, April 21, 2025
  • 177 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরে টঙ্গীতে সিজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা পাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সিজন টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালামাল বেচাকেনার দোকানে কাজ করতেন। রোববার রাত ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সিজন। কিছুক্ষণ পর স্থানীয় রাহুল ও ইমন নামে দুই যুবক চায়ের দোকানে আসেন। এ সময় সিজনকে ডেকে বাইরে নিয়ে ধারালো চাপাতি দিয়ে বুকের বাম পাশে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। হাসপাতালে সিজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তার পরিবারের সদস্যরা তাকে রাজধানীর উত্তরা এলাকার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ হেফাজতে নিয়েছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সিজনের স্ত্রী আফসানা বলেন, আমার স্বামী একটি দোকানে কাজের পাশাপাশি টঙ্গী পূর্ব থানা পুলিশের সোর্স (তথ্য দাতা) হিসেবে কাজ করতেন। আমি খবর পেয়ে হাসপাতালে যাই। পরে রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। আমি মামলা করবো।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সিজন পুলিশের সোর্স ছিলেন কিনা সেটি আমার জানা নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর