July 9, 2026, 6:55 pm

পূবাইলে সিটি কর্পোরেশন রাস্তার উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, April 19, 2025
  • 89 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নম্বর ওয়ার্ডের নৈপাড়া এলাকা থেকে চামুড্ডা বাজার পর্যন্ত ২০ ফুট প্রশস্ত ও ১,৬৬০ মিটার দৈর্ঘ্যের সিটি কর্পোরেশন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির সরকার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ও রাকিব মোল্লা, পূবাইল থানা বিএনপির প্রভাবশালী সদস্য বাতেন ভূইয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ। এছাড়া উপস্থিত ছিলেন রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক তারেক আজিজসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর