স্টাফ রিপোর্টার:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সোহরাব উদ্দিনসহ বিএনপি নেতাকর্মীদের আত্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আজ শুক্রবার বাদ আসর টঙ্গীর মধুমিতা তিনতলা মসজিদ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব তাইজউদ্দিন তাজুর পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী স্বপন, যুগ্ম-আহ্বায়ক আতিকুল্লা মিন্টু, যুগ্ম-আহ্বায়ক মো: উসমান গনি, যুগ্ম-আহ্বায়ক মো: জজ মিয়া, যুগ্ম-আহ্বায়ক মো: সোহেল সিদ্দিকী, যুগ্ম-আহ্বায়ক জুনায়েদ হোসেন মকবুল, যুগ্ম-আহ্বায়ক মো: মাসুদ রানা, সদস্য মো: হাসান চঞ্চল, মো: আলম, শেখ ফরিদ, অহিদ মিয়া, হালিম রিজভী, বদিউর রহমান, রতন মিয়া, মো: আলী হোসেন, মো: শাহিন, মো: আব্দুল মমিন, মেহেদী হাসান রানা, মো: শাহিন ভূঁইয়া প্রমুখ। দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া করা হয়।