July 9, 2026, 6:16 pm

গাজীপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, April 16, 2025
  • 79 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে কৃষক ইফাজ উদ্দিন (৬৫) ও কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর এলাকার রজব আলীর ছেলে শুকুর আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কাপাসিয়ার ভূলেশ্বর গ্রামের ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, দুপুরে ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
অপরদিকে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকার কৃষক শুকুর আলী দুপুর ১টার দিকে মাঠে কাজ করতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
কালীগঞ্জে থানার ওসি মো. আলাউদ্দিন আলী বলেন, কৃষক শুকুর আলী দুপুর মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর