July 9, 2026, 2:52 pm

ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান সালাহউদ্দিনের

Reporter Name
  • আপডেট Monday, April 14, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাঙালি সংস্কৃতি ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি আহ্বান জানান।
‘জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে হয়েছে’ মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে। ‘বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা–এসব আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ।’
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, এ দেশে সব জাতি-ধর্মের মানুষ একসঙ্গে এসব সংস্কৃতি পালন করবে, এর মধ্যে ধর্ম চর্চাকে আনা যাবে না। যারা সংস্কৃতিকে নষ্ট করবে তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর