July 9, 2026, 2:51 pm

বাংলা নববর্ষ উপলক্ষে গাজীপুর মহানগর তাঁতীদলে বৈশাখী শোভাযাত্রা

Reporter Name
  • আপডেট Monday, April 14, 2025
  • 124 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর : বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে একটি বৈশাখী শোভাযাত্রা বের করেছে গাজীপুর মহানগর তাঁতীদল। আজ সোমবার সকালে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা নেচে-গেয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানান।
গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব তায়জুদ্দিন তাজুর পরিচালনায় এই শোভাযাত্রাটি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, মো: উসমান গনি, জুনায়েদ হোসেন মুকুল, মো: শান্ত, সোহেল সিদ্দিকী, মো: রতন, মো: অহিদ মিয়া, হাসান চঞ্চল, বদিউর রহমান, আলী মিয়া, শেখ ফরিদ, মো: সুমন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি চৌরাস্তা থেকে শুরু হয়ে নাচ-গান, বাদ্যযন্ত্র ও বৈশাখী উৎসবের রঙে রঙিন পরিবেশে বাইবাস এলাকায় গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, বাংলা নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। মহানগর তাঁতীদল সবসময়ই এই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর