July 9, 2026, 1:37 pm

ইয়াবা পাচারকারী মিয়ানমারের ৬ নাগরিক আটক

Reporter Name
  • আপডেট Sunday, April 13, 2025
  • 69 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে টেকনাফে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ছয়জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। তারা সকলেই মিয়ানমারের নাগরিক। আজ রবিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন জোড় টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ছয়জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক মাদক পাচারকারীরা হলেন আমির সুলতান (৫২), রবি আলম (৪২), দ্বীল মোহাম্মদ (৩৮), নূরুন্নবী (২৮), ঈমান হোসেন (৩২) ও জায়েদ হোসেন (১৮)। তারা সকলেই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। জব্দ ইয়াবা এবং আটক মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর