July 9, 2026, 1:33 pm

কুমিল্লার দেবিদ্বারে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, April 11, 2025
  • 121 জন দেখেছে

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় সুলতানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুলতানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল ইসলাম এনামের সভাপতিত্বে এবং ৯নং ওয়ার্ড রাধানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায় ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সীর সুযোগ্য সন্তান ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজবীউল আহসান মুন্সী।
ব্যারিস্টার রিজবীউল আহসান মুন্সী বলেন, গাজায় নারী ও শিশুসহ নিরীহ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বিশ্ব মোড়লরা নীরব থেকে এই গণহত্যাকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। এটি একটি মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের অন্যায় দুর্নীতি দুঃশাসন গুম খুন ও লুটপাটের বিষয়ে জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ ১৫টি বছর দেবিদ্বারের মানুষকে শান্তিতে ঘুমাতে দেয়নি। গাজার মানুষকে যেভাবে পাখির মতো গুলি করে মারতেছে, ঠিক সেইভাবে শেখ হাসিনাও বাংলাদেশের মানুষকে গুলি করে মেরেছে। এখন দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যেন এই বাংলার মাটিতে ফ্যাসিস্ট হাসিনা ফিরে আসতে না পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: সামছুল হক মুন্সী, সহ-সভাপতি খলিলুর রহমান ভূঁইয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, সুলতানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: দুলাল, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল হাকিম, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: বশির উল্লাহ, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি আজহারুল ইসলাম রাসেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিশ^ মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর