July 9, 2026, 1:16 pm

আনসার ভিডিপির নবযাত্রা, জনগণের কল্যাণে ডিজিটাল স্বাস্থ্যসেবা

Reporter Name
  • আপডেট Thursday, April 10, 2025
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: নতুন বাংলাদেশের অভ্যুদয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী—দেশের সর্ববৃহৎ মাল্টিস্তরভিত্তিক শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে—সদস্যদের কল্যাণ, কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এক নতুন দিগন্তের পথে যাত্রা শুরু করেছে।
বাংলাদেশ আনসার-ভিডিপি এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডিএইচএস)-এর মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাহিনীর সকল সদস্যদের মধ্যে বৈষম্যহীন মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রত্যন্ত অন্চলে আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এই সেবার আওতায় রয়েছে ভিডিও কনসালটেশন, হোম ল্যাব টেস্ট, ঔষধ সরবরাহ, মানসিক স্বাস্থ্যসেবা, গর্ভকালীন পরিচর্যা, অ্যাম্বুলেন্স সংযোগ,হাসপাতাল সেবা এবং ব্লাড ব্যাংক সেবাসহ আরও বিভিন্ন সেবা। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রামীণ গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ।
বুধবার আনসার ভিডিপি সদর দপ্তর অডিটরিয়ামে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার এর আয়োজন করা হয়। এ সময় বাহিনীর মহাপরিচালক উপস্থিত সদস্যাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং বাহিনীর সাম্প্রতিক উল্লেখযোগ্য কর্মকান্ড ও ভবিষ্যত কর্মপন্থার বিষয়ে আলোকপাত করেন। উক্ত সেমিনারে আত্মকর্মসংস্থানে আনসার-ভিডিপির চলমান কার্যক্রম সম্পর্কে নিবন্ধ উপস্থাপন করেন উপমহপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম।
তৃণমূল পর্যায়ে বাহিনীর সদস্যদের জন্য রেশন ও বিভিন্ন উদ্যোগ সংশ্লিষ্ট সরবরাহ ব্যবস্থাকে কার্যকর ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে রেজ্ঞ/জেলায় পরিবহনযান সরবরাহ করা হয়েছে। চট্টগ্রাম, সিলেট, রংপুর ও বরিশাল রেঞ্জে ৫ (পাঁচ) টন ধারণক্ষমতার লরি এবং রাজশাহী ও খুলনা রেঞ্জে ৩ (তিন) টন ধারণক্ষমতার একটি করে কাভার্ড ভ্যান হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রমান্বয়ে আরও পরিবহনযান সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে রেশন পরিবহনে গতি আসবে এবং মাঠপর্যায়ের সদস্যদের কার্যক্রমে তাৎপর্যপূর্ণ সহায়তা প্রদান সম্ভব হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখন আর শুধু একটি নিরাপত্তা বাহিনী নয়; বরং এটি একটি সম্ভাবনাময় জাতীয় সম্পদে পরিণত হতে পারে। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা গঠনের মাধ্যমে এ বাহিনী দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠছে। সময়োপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বাহিনী জাতীয় উন্নয়ন ও শান্তির অন্যতম অংশীদারে পরিণত হচ্ছে। পরিকল্পিত উদ্যোগগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে আনসার ও ভিডিপি কেবল অর্থনৈতিক অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে সীমাবদ্ধ থাকবে না; বরং সর্বোচ্চ সংখ্যক রেমিটেন্স যোদ্ধা তৈরি করে দেশের অর্থনীতিতে এক যুগান্তকারী ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর