July 9, 2026, 1:21 pm

শামলীতে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের ৬ সক্রিয় সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, April 9, 2025
  • 70 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই, ১৬টি চাপাতি, তিনটি ছুরি, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়। মঙ্গলবার দিনগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  আজ বুধবার ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় অপরাধীদের সম্ভাব্য উপস্থিতির খবর পেয়ে মোহাম্মদপুরের বসিলা সেনা ক্যাম্প থেকে একটি চৌকস সেনা দল অভিযান চালায়। মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই অভিযানে সংশ্লিষ্ট একটি বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হয় এবং চক্রের ছয় সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকাজুড়ে আরও একটি সার্চ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর