July 9, 2026, 11:09 am

মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৩৯ জন আটক

Reporter Name
  • আপডেট Wednesday, April 9, 2025
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: মহেশপুর সীমান্তে দুদিনে নারী ও শিশুসহ ৩৯ জনকে আটক করেছে বিজিবি। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। আটকদের মধ্যে ২০ জন নারী ও ১৩ জন শিশু রয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ৭টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার নাগরদী গ্রামের শুভ বিশ্বাস (২৯), যশোরের অভয়নগর থানার কাদিপাড়া গ্রামের রিফাত হোসেন (১৯),ঝিকরগাছা উপজেলার সদিরানী গদখালী গ্রামের আল আমিন হোসেন (২৯),গোপালগঞ্জের কোটালীপাড়ার বহুতলী গ্রামের হাফিজুর ইসলাম (৩০), টুংগিপাড়া উপজেলার সালুখা গ্রামের মিঠুন বল্লভ (২৫) এবং একই জেলার কাীশয়ানি উপজেলার পাচকাহুনিয়া গ্রামের মলোতোষ বিশ্বাস (২১)।সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় ৫৮ বিজিবির অধীন খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, কুসুমপুর ও শ্রীনাথপুর বিওপি পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১১ নারী ও আট শিশুকে আটক করা হয়।এছাড়া মঙ্গলবার সীমান্তের বাঘাডাঙ্গা, জীবননগর, শ্যামকুড় ও শ্রীনাথপুর বিওপির পৃথক অভিযানে ৯ নারী ও ৫ শিশুসহ মোট ২০ জনকে আটক করা হয়।
এদিকে সীমান্তের রাজাপুর বিওপির সুবেদার ভুঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। অপর এক মাদক বিরোধী অভিযানে যাদবপুর বিওপির সুবেদার ওসমানের নেতৃত্বে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।বিজিবি জানিয়েছে, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাদক দ্রব্য বিজিবির অধীনে রক্ষিত আছে। পরবর্তীতে এসব মাদক ধ্বংস করা হবে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক বাংলাদেশি নাগরিকরা অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর