August 23, 2026, 11:15 pm

শেখ জামালকে হারিয়ে রানার্সআপ আবাহনী

ক্রীড়া ডেস্ক ::
  • আপডেট Friday, June 2, 2023
  • 217 জন দেখেছে

প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়ন দলটি এ নিয়ে টানা চার আসরে ব্যর্থ হচ্ছে। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের একটিতেও চ্যাম্পিয়ন হতে না পারা আবাহনী লিগে চতুর্থবারের মতো হলো রানার্সআপ। শুক্রবার (২ জুন) কুমিল্লায় নিজেদের ১৮তম ম্যাচে আবাহনী ৩-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে রানার্সআপ হওয়া নিশ্চিত করে। আগের রাউন্ডে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করার পর প্রিমিয়ার লিগের আকর্ষণ বলতে ছিল রানার্সআপ দেখা। শুক্রবার সেটাও শেষ হয়ে গেলো। লিগের বাকি ম্যাচগুলো এখন কেবলই স্থান নির্ধারণীর।  এদিন আবাহনীর তিন গোলের দুটিই করেছেন বিদেশিরা। ২৩ মিনিটে এলিটা কিংসলের গোলে এগিয়ে যায় আবাহনী। প্রথমার্ধের ইনজুরি সময়ে নাইজেরিয়ার এমেকা ব্যবধান দ্বিগুণ করেন। ৪৮ মিনিটে কোস্টারিকান কলিন্দ্রেসের গোলে ব্যবধান ৩-০ করে আবাহনী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর