May 26, 2026, 6:50 pm

নতুন প্রজন্ম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে নিরঙ্কুশভাবে সমর্থন করবে : সেলিম মাহমুদ

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক ::
  • আপডেট Friday, June 2, 2023
  • 137 জন দেখেছে

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশের নতুন প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে নিরঙ্কুশভাবে সমর্থন করবে। তিনি বাংলাদেশের জন্য যা কিছু করেছেন, সেজন্য এক শ বছর পরও এদেশের মানুষ শেখ হাসিনার অবদান ও তার সময়কালকে মনে রাখবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ভবিষ্যত প্রজন্মের নিরাপত্তা ও তাদের স্বার্থের কথা বিবেচনা করে এক শ বছরের জাতীয় পরিকল্পনা ও কর্মকৌশল প্রণয়ন করেছেন। এদেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম তাদের নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে সমর্থন করবেন।

চাঁদপুরের কচুয়ার মানুষদের সংগঠন কুমিল্লাস্থ কচুয়া সমিতি কর্তৃক কুমিল্লার নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত কচুয়ার মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, ছাত্র-ছাত্রীদের এ কথা মনে রাখতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে শিক্ষা অর্জন ও মেধার কোনো বিকল্প নেই। ‌‌পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। তবে রাষ্ট্র ও সমাজকে চূড়ান্ত অর্থে কিছু দেওয়ার ক্ষেত্রে শুধু মেধাবী হলেই চলবে না।ব্যক্তিকে দেশপ্রেমিক হতে হবে, রাষ্ট্রের প্রতি তার আনুগত্য থাকতে হবে, নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে।

কুমিল্লাস্থ কচুয়া সমিতির সভাপতি ডা. এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, বাংলাদেশ মেরিন একাডেমির চিফ ইঞ্জিনিয়ার ও মেরিন সার্ভেয়ার মনজুর আহমেদ, কুমিল্লার আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও বোগদাদ ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল হক, কুমিল্লাস্থ কচুয়া সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাবেক সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আজাদ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর