May 27, 2026, 2:01 pm

সংসদ নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি জানতে জাপানের রাষ্ট্রদূত সিইসির সাথে সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Thursday, June 1, 2023
  • 121 জন দেখেছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত। আজ বৃহস্পতিবার (১ জুন) নির্বাচন কমিশনের সাথে দেখা করতে আসেন জাপানের রাষ্ট্রদূত উইয়ামা কিমিনোরি। নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গত সেপ্টেম্বরে ঘোষিত রোডম্যাপের বিষয়ে তাকে ব্রিফ করেছেন।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূত এসেছিলেন সৌজন্য সাক্ষাত করতে। বাংলাদেশে যোগদান করার পর সিইসির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাত ছিল। তিনি আমাদের নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি গত সেপ্টেম্বরে ঘোষিত রোডম্যাপের বিষয়ে তাকে ব্রিফ করেছেন। এটাই ছিল মূল বিষয়। এর মধ্যে বিশেষ করে ছিল যে নির্বাচনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন অগ্রগতি, সীমানা পুনর্নির্ধারণের অগ্রগতি, কোন পদ্ধতিতে আমরা রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করে থাকি, সে বিষয়গুলো উনি জানতে চেয়েছিলেন।

জাহাংগীর আলম বলেন, উনার মূল আলোচ্য বিষয় ছিল সৌজন্য সাক্ষাত, কারণ উনি বাংলাদেশে নিয়োগ পাওয়ার পর এটাই প্রথম সাক্ষাত। রোডম্যাপে আমরা কী কী বিষয়ে এগিয়ে আছি, সেগুলো জানতে চেয়েছেন। নিবন্ধন, আসন বিন্যাস নিয়ে কথা বলেছেন।

অগ্রগতি জানার পর কোনো সন্তুষ্টির কথা বলেছেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, এখানে সন্তুষ্টি, অসন্তুষ্টির কিছু না। পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, পর্যবেক্ষণ নিয়ে তিনি কিছু বলেন নাই। সিইসি যেটা বলেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের কাছে অনুরোধ এসেছিল, আমরা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইইউ যোগাযোগ রাখছে, সেক্ষেত্রে বলা হয়েছে তারা টিম পাঠাতে পারেন। সিইসি তাদেরও অনুরোধ করেছেন আপনারা পর্যবেক্ষণ টিম পাঠান আমরা স্বাগত জানাবো। তিনিনি তো সিদ্ধান্ত দিতে পারবেন না। তার রাষ্ট্রোর সঙ্গে আগে কথা বলবেন। তারপর সিদ্ধান্ত নেবেন। সিটি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, খুলনা, বরিশাল সিটি ঘুরে আসলাম। প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় হয়েছে। সকলকে একটি সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যাতে করা যায়, সেজন্য প্রধান নির্বাচন কমিশনার (কাজী হাবিবুল আউয়াল) ও কমিশনার (আহসান হাবিব খান) নির্দেশনা দিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর