June 1, 2026, 1:50 pm

শ্রীপুরে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Thursday, June 1, 2023
  • 136 জন দেখেছে

গাজীপুরের শ্রীপুরে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবীর হিমু, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হারুন অর রশিদ ফরিদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোঃ জুলহাস উদ্দিন মাস্টার, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম ভাঙ্গি, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জামান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এড. মোঃ কামাল ফকির প্রমুখ।সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন গ্রাম আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের তৃণমূলের  নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর