মাহবুবুর রহমান জিলানী :: জামালপুর মাহফুজুল কুরআন মাদ্রাসার হিফজ উত্তীর্ণ ছাত্রদের দিস্তারবন্দী উপলক্ষে পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাতে বটতলা মনিরাজপুর রোড এলাকায় মাদ্রাসা মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ।
জামালপুর বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের প্রভাবশালী সদস্য সচিব মো. সোহেল রানা খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খান মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান। মাহফিলের প্রধান মেহমান হিসেবে ছিলেন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা মুহাদ্দিস পীরে কামেল আল্লামা দিদার আহমদ কাসেমী। বিশেষ অতিথি ছিলেন মুফতি জুনাইদ কাসেমী, শায়খুল হাদীস আল্লামা আমানুল্লাহ কাসেমী প্রমুখ।

মাহফিলে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো.সোহেল রানা খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের এই দেশের আলেম ও ওলামারা সঠিকভাবে ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করেছেন। দিনের দাওয়াতে জন্য মাহফিল করতেও পুলিশ বাহিনীর অনুমতি প্রয়োজন হতো।জুলাই আন্দোলনের মাধ্যমে দ্বিতীয় বার স্বাধীন হওয়া দেশে আজ আর এই বাধা সম্মুখীন হতে হচ্ছে না। এবং জুলাই আন্দোলনে আহত ও নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।