November 18, 2026, 2:15 am

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ১৯ দিনে গ্রেফতার ৩২৭

Reporter Name
  • আপডেট Wednesday, February 26, 2025
  • 110 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত ৩২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গাজীপুর মহানগরীর ৮টি থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযানের শুরু থেকে ১৯ দিনে ৩২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সদর থানায় দুজন, কাশিমপুর থানায় একজন, গাছা থানায় দুজন, পুবাইল থানায় একজন, টঙ্গী পূর্ব থানায় ছয়জন, টঙ্গী পশ্চিম থানায় চারজন ও ডিবি উত্তর থানায় একজন গ্রেফতার হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর