July 4, 2026, 6:44 am

কালিয়াকৈরে সাইজুদ্দিন আহম্মেদের নেতৃত্বে বিএনপির বিশাল র‍্যালি

Reporter Name
  • আপডেট Wednesday, February 26, 2025
  • 100 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের গাজীপুর আগমন উপলক্ষ্যে অর্ধ লক্ষাধিক লোক নিয়ে গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদের নেতৃত্বে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ র‍্যালিটি অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি কালিয়াকৈর পৌরসভার আনসার একাডেমি এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে স্লোগানে মুখরিত পরিবেশ তৈরি করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর