স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নুর হোসেন লিটন (২২) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বউবাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। লিটন টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার শাহজাহান আলীর ছেলে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বউবাজার রেলগেট পার হচ্ছিলেন লিটন। এ সময় গাজীপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া বলেন, আবেদনের প্রেক্ষিতে স্বজনদের নিকট লিটনের লাশ হস্তান্তর করা হয়।