October 3, 2026, 11:16 am

সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিশেষ সহকারী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, February 24, 2025
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিশেষ সহকারী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জাকির হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ী এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের সদর থানার ছায়াবিথি এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। চলমান অপারেশন ডেভিল হান্ট নামে পরিচালিত বিশেষ অভিযানে রোববার রাত পৌনে ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাসন থানার ওসি কায়সার আহাম্মেদ বলেন, তাকে আমরা গ্রেপ্তার করে থানায় এনেছি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত পরে জানানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর