July 4, 2026, 1:35 pm

টঙ্গীতে লোটাস মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, February 22, 2025
  • 95 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: টংগীতে লোটাস মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী আমজাদ আলী সরকার বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  বিদ্যালযের প্রধান শিক্ষক এস এম সোবাহান ইকবালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টংগী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী সালাহ্উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আমজাদ আলী সরকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মিঞা, টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, অধ্যক্ষ মো: জাবেদ ইকবাল, বিেনপি নেতা সঞ্চিত রবি দাস, রমজান হোসেন বিল্লাল,নূরে মোস্তফা খান ও সুরাইয়া মাহমুদা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর