July 4, 2026, 1:34 pm

ঈশ্বরগঞ্জে মাতৃভাষা দিবসে এলডিপির আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Saturday, February 22, 2025
  • 61 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক:: একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপি ও সকল সহযোগী সংগঠনের উদ্দোগে শহীদের স্মরণে প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল।  এসময় ডক্টর আওরঙ্গজেব বেলাল বলেন সাবেক মহামান্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহযোগী,এলডিপি র প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবঃ অলি আহমদ বীর বিক্রম এর নেতৃত্বে এলডিপি’র নেতৃবৃন্দ  বিগত ১৫ বছর সরকার বিরোধী আন্দোলন ও জুলাই আগস্টে ছাত্র জনতার  আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর  এবারেই প্রথম ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শান্তিপুর্ণ ভাবে শহীদে স্বরণ করতে সক্ষম হওয়ায় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন ড.বেলাল।এছাড়াও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।এসময় ময়মনসিংহ জেলা এলডিপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুছ ছামাদ,উপজেলা এলডিপি’র সভাপতি মুহাম্মদ মনজুরুল হক ও সাধারণ সম্পাদক এবং উপজেলা এলডিপির যুব শাখার সভাপতি মুহাম্মদ সোহাগ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর