স্টাফ রিপোর্টার, গাজীপুর :: তামীরুল মিল্লাত মাদ্রাসার দুই শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে গুপ্ত সংগঠন শিবিরের ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও গুজব সন্ত্রাসীদের বিরুদ্ধে হাজারো নেতাকর্মী নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান মোমিন। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি নিয়ে চেরাগআলী এলাকায় গাজীপুর মহানগর ছাত্রদলের মিছিলে অংশ নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখল করে বিক্ষোভ করেন গাজীপুর মহানগর ছাত্রদল।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে স্লোগান দেন। পুরো মিছিল জুড়ে নেতাকর্মীরা “মোমিন ভাই, মোমিন ভাই” স্লোগানে মুখরিত করেন রাজপথ। ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, তা’মীরুল মিল্লাত মাদ্রাসার দুই শিক্ষার্থীর ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান মোমিন বলেন, “শিবির ছাত্রদলের জনপ্রিয়তা কমানোর জন্য নানান অপপ্রচার করছে। কিন্তু ইতিহাস সাক্ষী, আমরা রাজপথে সব ষড়যন্ত্রের জবাব দিয়েছি, আগামীতেও দেব। গাজীপুরের মাটিতে কোনো চক্রান্তকারীদের জায়গা নেই।”
মোমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল মৃধা, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন হৃদয়, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক পারভেজ, গাছা মেট্রো থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আতিক উল্লাহ, টঙ্গী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।