July 4, 2026, 5:56 pm

টঙ্গীতে হরতালের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Tuesday, February 18, 2025
  • 88 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।  মঙ্গলবার বেলা ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকা থেকে পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট, স্টেশন রোড, আনারকলি রোডসহ বিভিন্ন সড়ক-মহাসড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী বাজারে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী প্রেতাত্মারা দেশের অভ্যন্তরে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতা আনতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর