July 4, 2026, 7:23 pm

রাজধানীর উত্তরা থেকে যুব মহিলা লীগের সভানেত্রী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, February 17, 2025
  • 68 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভানেত্রী রিতা খানকে (৪৭) গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, রিতা খান দীর্ঘদিন ধরে উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। উত্তরায় আওয়ামী লীগের প্রতিটি হামলায় রিতা খান অগ্রণী ভূমিকা রেখেছেন। যার ছবি ও প্রমাণ বিভিন্ন মিডিয়ায় রয়েছে। তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। রিতা খানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে। রিতা খান সাবেক তুরাগ থানা যুব মহিলা লীগের সভানেত্রী ছিলেন। তিনি তুরাগের বাউনিয়া দলিপাড়া এলাকার মৃত রহমত হোসেন খানের মেয়ে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর