July 4, 2026, 8:30 pm

চলতি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবেন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Monday, February 17, 2025
  • 80 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, চলতি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবেন। আমাদের দেশে একজন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবে সেটা তার নিজের সিদ্ধান্তের বিষয়। সুতরাং কেউ যদি মনে করে কিন্ডার গার্টেনে গেলে বাচ্চার ভাল পড়াশোনা হবে সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে প্রাইমারী শিক্ষার মান যাতে বাড়ে আমরা সেই চেষ্টা করছি এবং যেসব জায়গাতে প্রাইমারী স্কুল ভাল চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারী স্কুলে ভর্তি করানোর জন্যই ভিড় করে। আমরা দেখবো যেসব কিন্ডারগার্টেন গুলো চলে তারা যেন আমাদের জাতীয় যেটা কারিকুলাম রয়েছে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সেগুলো তারা ফলো করে। কারণ আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দেই। ফলে তারা যেন এগুলো ফলো করে সেটা দেখব। পড়াশুনা যাতে ঠিকমতো হয় সরকারি স্কুলগুলোতে পড়াশোনা দেখার দায়িত্ব আমাদের তদরূপ বেসরকারি স্কুলে পড়াশুনার দেখার দায়িত্বও আমাদের। আজ সোমবার গাজীপুরের শ্রীপুর উপজেলার ড্রীম স্কয়ার রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিন ব্যাপী রিডিং কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে রিডিং কনফারেন্সে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ আতাউল গনি, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর