July 4, 2026, 8:30 pm

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় গুম খুন বেশি হয়’

Reporter Name
  • আপডেট Sunday, February 16, 2025
  • 58 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি ফজলুল হক মিলন তিনি বলেন, আওয়ামীলীগ নেতারা অহংকার করত, তারা সবসময় বড় করে বলত তারা পালিয়ে যায় না, আজকে তাদের পরিণাম কি হল , আমাদের দল বিএনপি কখনো পালিয়ে যায় না, আওয়ামীলীগ সব শিক্ষা প্রতিষ্ঠান কে ধ্বংস করে দিয়েছে, বিএনপি সবসময় শিক্ষার মান কিভাবে ভাল করা যায় সেদিকে নজর রাখে।
শনিবার দুপুরে পূবাইল থানাধীন মাজুখান অ্যাকটিভ প্রি-ক্যাডেট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি আরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় গুম, খুন, বেশি হয় । আওয়ামীলীগ এর সময় আমরা কোন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যেতে পারি নাই । সকলের সহযোগিতায় ফ্যাসিবাদ সরকার এর পতন হয়েছে। বিএনপি কল্যাণ এর জন্য কাজ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মো. মনির হোসেন বকুল, সভাপতি, পূবাইল থানা, বিএনপি, দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পূবাইল থানা, বিএনপি,মো.হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পূবাইল থানা বিএনপি, পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, থানা বিএনপির প্রভাবশালী সদস্য সাখাওয়াত হোসেন খোকন, অ্যাকটিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং পূবাইল থানা বিএনপি যুগ্ম সম্পাদক হাজী মনসুর আলী, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, এম নজরুল ইসলাম, অ্যাকটিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সভাপতি মো. ইলিয়াছ মিয়া। অ্যাকটিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিম, অ্যাকটিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সম্রাট তালুকদার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর