স্টাফ রিপোর্টার : টঙ্গীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা সংবলিত বই ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে টঙ্গী চেরাগআলী এলাকায় ব্যবসায়ী, পথচারি ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন নরকার পাপ্পু।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, রাতুল আহমেদ ভূঁইয়া, আব্দুর রহমান বাবু, শামীম, তাসিক সরকার, শুভ মিয়াজী প্রমুখ। পরে কলেজ গেট, চেরাগআলী, পৌরসভার সামনে, সুরতরঙ্গ রোডসহ বিভিন্ন দোকানি ও পথচারিদের হাতে ৩১দফা সংবলিত পুস্তিকা ও লিফলেট তুলে দেওয়া হয়।