July 4, 2026, 7:08 pm

স্বপ্নপুরীর ৫ ভালুক গাজীপুর সাফারি পার্কে

Reporter Name
  • আপডেট Wednesday, February 12, 2025
  • 52 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী মিনি চিড়িয়াখানায় উদ্ধার হওয়া পাঁচটি ভালুক গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে পার্ক কর্তৃপক্ষের কাছে এসব ভালুক হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, স্বপ্নপুরী পার্কে বন্দি রাখা বন্যপ্রাণী উদ্ধারে দ্বিতীয়বারের মতো মঙ্গলবার দিনভর অভিযান চালায় বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় বিভিন্ন প্রজাতির ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। রাতে এসব প্রাণীকে ডুলাহাজরা ও গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, সব অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বন অধিদফতর। কোথাও বন্যপ্রাণী আটকে রাখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বন বিভাগকে জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর