July 4, 2026, 5:56 pm

গাজীপুরে কৃষক মাঠ দিবস

Reporter Name
  • আপডেট Monday, February 10, 2025
  • 75 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক (সরিষা-বোরো-পতিত) বাস্তবায়িত প্রদর্শনীর মাঠদিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভা বøকের তুমলিয়া গ্রামের আড়িখোলা এলাকায় এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর উপ-পরিচালক কৃষিবিদ আশীষ কুমার। এ সময় স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর