স্টাফ রিপোর্টার, টঙ্গী :: চলমান ডেভিল হান্ট অভিযানে টঙ্গীর দুই থানায় ১৯ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা সবাই সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অপ্রীতিকর ঘটনায় দায়েরকৃত মামলায় আটক বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ সূত্রে এ সংবাদ জানা যায়। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘রাতভর অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা সদর থানায় দায়েরকৃত সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক করে মারধরের মামলায় চালান হবে।’
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘অভিযান চালিয়ে ১১ জন আটক হয়েছে। তারা সবাই সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় চালান হবে। এদিকে কালিগঞ্জ থানার ওসি আলাউদ্দিন বলেন, ‘অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মী।