July 4, 2026, 4:32 pm

ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল গুড়িয়ে দিলো 

Reporter Name
  • আপডেট Sunday, February 9, 2025
  • 86 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে পৌর শহরের চৌরাস্তা মোড়ে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতি খচিত ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে পৌর সদরের চৌরাস্তা মোড়ে ওই ম্যুরালটি ভাঙচুর করা হয়।পরে (ময়মনসিংহ-কিশোরগঞ্জ) মহাসড়কের পাশে ঈশ্বরগঞ্জের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাশে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরাল সহ পৌর শহরে বিভিন্ন উন্নয়ন কাজের নাম ফলক গুঁড়িয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা চৌরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। পরে পৌর মিছিলটি চৌরাস্তা মোড়ে এসে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এসময় বুলড্রোজার দিয়ে শেখ মুজিব সহ জাতীয় চারনেতার প্রতিকৃতি ভাংচুর করে । এসময় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিব জানান  শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও মুজিব বাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন রয়ে গেছে।তাদের কোন স্মৃতিচিহ্ন রাখবো না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর