June 1, 2026, 3:37 am

কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে সড়কে অবরোধ ও মানববন্ধন

Reporter Name
  • আপডেট Sunday, February 9, 2025
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষকের অপসারণ ও বিচারের দাবীতে রোববার (৯ ফেব্রুয়ারি) মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ । উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে জামালপুর-ঘোড়াশাল সড়কে বিক্ষোভ ও অবরোধ করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও সড়কের দুই পাশে অর্ধশতাধিক গাড়ি আটকা পড়ে যায়। পরে খবর পেয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. সোলাইমান আলম ছুটে আসেন এবং ওনার অনুরোধে অবরোধকারীরা সড়ক ত্যাগ করলে সড়কের অবস্থা স্বাভাবিক হয়। পরে তারা বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিদ্যালয় থেকে প্রধান শিক্ষকের পদ থেকে অপসারণের দাবি করেন। এতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর