July 4, 2026, 1:38 pm

গাজীপুরে ফার্নিচার ও কাপড়ের দোকানে আগুন

Reporter Name
  • আপডেট Sunday, February 9, 2025
  • 61 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ফার্নিচার ও কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে দোকানগুলোসহ মালামাল পুড়ে যায়। দোকান মালিকরা তাদের মালামাল হারিয়ে হতাশা প্রকাশ করেছেন।
জানা যায়, রাত সাড়ে ১২টায় প্রথমে ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাশের একটি কাপড়ের দোকানও পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জয়দেবপুরে ফায়ার সার্ভিসের ইনচার্জ সামাদ মিয়া বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর