July 4, 2026, 1:38 pm

টঙ্গী রিপোর্টার্স ক্লাসের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক তৈয়বুর রহমান উজ্জলের ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Saturday, February 8, 2025
  • 231 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য, দৈনিক মুক্ত আলো পত্রিকার টঙ্গী প্রতিনিধি সাংবাদিক তৈয়বুর রহমান উজ্জল আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে টঙ্গী ও গাজীপুরের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেধানা জানিয়েছেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বিজয়বাংলাটিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম, গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ন-আহ্বায়ক ও টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক মো: সোহেল সিদ্দিকীসহ টঙ্গী রিপোর্টার্স ক্লাসের সকল সদস্যবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর