July 4, 2026, 1:40 pm

গাজীপুরে আহতদের দেখতে হাসপাতালে সারজিস ও হাসনাত

Reporter Name
  • আপডেট Saturday, February 8, 2025
  • 88 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়ি ভাংচুরকে কেন্দ্র করে এলাকাবাসি এবং আওয়ামী লীগ সমর্থকদের হামলায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে রাতেই গাজীপুরে গিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার দিবাগত রাত ৩ টায় আসেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়া হামলায় ঘটনার প্রতিবাদে আজ গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। অপরদিকে দুপুর ১২টা পর্যন্ত ওই ঘটনায় কোনো অভিযোগ ও মামলা হয়নি। শুক্রবার রাত ৯ টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাংচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের উপর হামলা করেছে স্থানীয়রা। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতাকর্মীরা জানায়, হামলায় আহতদের প্রায় সবাইকেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহতদের দেখতে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম হাসপাতালে আসেন।
তারা আরো জানায়, ধানমন্ডি ভাংচুরের ঘটনার পর আমরা গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রচার করেছি কোথাও ভাংচুর হলে আমাদের জানাতে। শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। খবরটি এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হয়। দ্রæত ১৫ থেকে ২০ জন ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এসময়ে মাইকে ঘোষনা দিয়ে শত শত মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রাম দাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অনন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই ১৫-১৬ জনকে বাসর ছাদে নিয়ে বেধড়ক পেটায়, কুপিয়ে জখম করে। পরে অনন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাঁদেরকে পেটায়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ওই ঘটনায় সকাল ১১টা পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর