July 4, 2026, 1:36 pm

ছাত্রলীগের বিচারের দাবিতে উপাচার্যকে বাকৃবি ছাত্রদলের স্মারকলিপি

Reporter Name
  • আপডেট Friday, February 7, 2025
  • 71 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে। পাশাপাশি, ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা ব্যক্তিদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আজ শুক্রবার স্মারকলিপি প্রদানের বিষয়টি জানিয়েছেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো আতিকুর রহমান।
ছাত্রদল নেতারা স্মারকলিপিতে অভিযোগ করেন, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের ফলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। নিরীহ শিক্ষার্থীদের উপর নির্যাতন, দখলদারিত্ব এবং দমন-পীড়নের মাধ্যমে ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
স্মারকলিপিতে তারা বাকৃবি উপাচার্যের কাছে দুইটি দাবি জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অত্র প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করতে হবে এবং অন্যটি ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর