August 18, 2026, 6:23 pm

কালিয়াকৈরে জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name
  • আপডেট Friday, February 7, 2025
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন কালিয়াকৈর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপস্থিত সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। মতবিনিময় সভায় গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজসহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাবুদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, কাঁচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুতফর রহমান আজাদ, ছাত্র প্রতিনিধি হাফিজ মাহমুদ নাহিন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর